মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার কাঠালিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বজ্রপাত নিরোধনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে কিশোরগঞ্জে দুইশতাধিক তালগাছের চারা রোপন কাঠালিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু আমতলীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সাংবাদিকদের ওপর হামলা: দলগুলোকে কর্মীদের নিয়ন্ত্রণের আহবান

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ তৈরির লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মাওলানা মো. আব্দুল আউয়াল নোমান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহিম বলেন, শিক্ষার প্রকৃত মানোন্নয়ন শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয়। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, সময়ের সঠিক ব্যবহার এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না; তাদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসা থেকে যেন ভবিষ্যতে দেশ ও জাতির জন্য যোগ্য, সৎ ও দক্ষ নাগরিক তৈরি হয়, সে লক্ষ্যে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবক উভয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান বাসায় কী করছে, নিয়মিত পড়াশোনা করছে কি না, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন নজরদারি প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা আকরাম হোসাইন, প্রভাষক মাওলানা মো. শামসুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. অহিদুল্লাহ ভূঁইয়া এবং মাওলানা মো. রফিকুল ইসলাম।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. মোজাহিদ উদ্দিন ও মো. তাসিন। বক্তারা মাদরাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং ফলাফল আরও ভালো করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না। শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক ও অভিভাবকদের নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

অভিভাবক সমাবেশে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাবেশের মধ্য দিয়ে ‘পড়াশোনা এগিয়ে যাক, তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসা এগিয়ে যাক’—এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..