বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা সৌদিগামী ১০০ ফ্লাইট স্থগিত, বিপাকে ১৫ হাজার যাত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ দুর্গাপূজা উপলক্ষ্যে যেসব নির্দেশনা দিল পুলিশ নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩১টি মণ্ডপে ঢেউটিন বিতরণ আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক চাওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেহেদী জামান রাকিব বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রে্যালি ও আলোচনা সভা

প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর --------------------------------- ছবি: সংগৃহীত

প্রবাসীদের শ্রম, ঘাম, ত্যাগ ও অর্জনকে যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। এ কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট-রামরু আয়োজিত সোনার মানুষ সম্মিলনে একথা বলেন রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি। রেমিট্যান্স শুধু লাখো পরিবারের জীবন পরিবর্তন করছে না, দেশের অর্থনীতিতে শক্তি যোগাচ্ছে।

ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অভূতপূর্ব উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকাই প্রমাণ করে প্রবাসীরা দেশের অর্থনৈতিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

এসময় অভিবাসন ব্যয় কমানো, প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন সরকার ধ্বংসস্তূপ থেকে শুরু করলেও ফিনিক্স পাখির মত জেগে উঠছে তাই সংগ্রাম করে জয় লাভ করতে হবে বলে তাগাদা দেন রাষ্ট্রপতি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..