সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন নেই: হাইকমিশন সিলেট টেস্ট ড্র করায় সিরিজি হারল বাংলাদেশ তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বায়ক কমিটি গঠন ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু সাংসদ মো: লুৎফুল্লাহেল মাজেদের পিতার মত্যুতে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’ শোক  চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, যা বললেন নতুন পররাষ্ট্র সচিব ঢাকায় ডাচেস অব এডিনবার্গ

শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন নেই: হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শেখ হাসিনা নিজে এ ধরনের কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তবে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে তার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তিনি জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে এই অনুরোধটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই।

সাইদুর রহমান বলেন, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার কোনো অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। ফলে প্রতিষ্ঠানটি তার পক্ষে আবেদন করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় হাইকমিশন। তবে ই-মেইলটি পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। আইনজীবীদের দাবি, শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে, বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবরের সত্যতা যাচাই করা হচ্ছে। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং তাঁর আবেদন করার অধিকার আছে কি না, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগও সরকারের রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৪ সালের আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..