মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩, একজনের কারাদণ্ড মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন করলেন প্রশাসক পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী, নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ ১২ বছর পর আমতলীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন বেতাগীতে সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে শিকল-তালা আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা সাবেক ৪ এমপির মৃত্যুতে সংসদে শোক

১২ বছর পর আমতলীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাসেল মিয়া, বরগুনা প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে ১২ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাজেদুল ইসলাম মঞ্জু আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে। ২০১১ সালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় খোকন নামের এক ব্যক্তির হত্যা মামলায় তিনি জড়িত ছিলেন। ওই মামলায় দুই বছর কারাভোগের পর ২০১৩ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে নিজ এলাকায় ফিরে আসেন। এরপর তিনি আর আদালতে হাজির হননি।

পরবর্তীতে ২০১৪ সালে তার অনুপস্থিতিতে দায়রা মামলা নম্বর ২৬৮/১৪-এর রায়ে নারায়ণগঞ্জের আদালত পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

দীর্ঘ ১২ বছর পর মঙ্গলবার দুপুরে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে এএসআই মো. মাইনুল ইসলাম অংশ নেন।

গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে আসছিলেন। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা রয়েছে বলে তারা জানতেন।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, “হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের বিচারকের নির্দেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুকে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..