সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

নারায়ণগঞ্জে বিপুল ভোটে জয়ী হবেন আইভী : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬১৯৯ বার পঠিত
ফাইল ছবি

নারায়ণগঞ্জের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বচ্ছ, সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেভাবে শক্ত হাতে কাজ করছে, তাতে নির্বাচনে জনগণের রায়ই প্রতিফলিত হবে। আশা করি সেই রায়ে বিপুল ভোটে জয়ী হবেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।’

শনিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের আওয়ামী লীগ নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আর দুই বছরের কম সময় বাকি। এই নির্বাচনে আমাদের প্রচারণার একটি বড় মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনারা দেখছেন, আমাদের বিরুদ্ধচারীরা, দেশের বিরুদ্ধচারীরা দেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার চালাচ্ছে, তার একটি বড় প্লাটফর্ম হিসেবে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে। তারা যেসব দেশে বসে এগুলো করে, সেসব দেশে আওয়ামী লীগের নেতারা আছেন, কমিটিও আছে। তাদের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘নানাভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ব্যবস্থা নেওয়া যায়। যে দেশে বসে অন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই দেশের আইন অনুযায়ীও ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু এটি সবক্ষেত্রে হচ্ছে না। যে দেশে বসে আমাদের দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সেই দেশের আওয়ামী লীগ নেতারা কী ব্যবস্থা নিচ্ছেন। সেটির ভিত্তিতে মূল্যায়ন হবে। সুতরাং এ কাজটি করার জন্য অনুরোধ জানাই।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য বিদেশে অপপ্রচার চালাচ্ছে, সেসব দেশের আইনপ্রণেতাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সেসব দেশে আওয়ামী লীগ নেতাদের দেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরার পাশাপাশি বিএনপিসহ সাম্প্রদায়িক অপশক্তির বিষয়েও সতর্ক করতে হবে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..