মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জ নির্বাচনে উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৬১৫০ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৭ জানুয়ারি) নিজ বাসভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র এবং অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের ঘটেছে বিপর্যয়। রোববার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়।

তিনি বলেন, ইভিএম-এ ভোট দেওয়া এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিল তারা এখন গতকাল অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলছেন। বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন।

অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..