রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের মানুষকে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি

আমার আমিত্ব–সায়েদা রিমি কবিতা

লেখক: সায়েদা রিমি কবিতা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৬৪৭৮ বার পঠিত

তোমার ভালোবাসার তীব্রতা তে ভুলেই গিয়েছিলাম আমার আমিত্ব কে;
তোমাতেই আমি খুঁজে ফিরতাম আমাকে,
আজ সব হারিয়ে নিঃস্ব আমি,
তোমাদের জঘন্য খেলার এক অংশ আমি,
তুমি যখন বলতে ভালোবাসি- ভালোবাসি,
ঘুমের ঘোরেও কেঁপে উঠত আমার শরীর,
আর আমার অসুস্থতা – অভিমান কিছুই তোমাকে স্পর্শ করেনা।
আসলে কোন দিন ও করেনি।
দায় আর দায়িত্বই মানুষের অনুভূতিকে প্রতিফলিত করে,
জীবন যাপন হলো দায়বদ্ধতা আর
ভালোবাসা টা ই দায়িত্ব।
ভালোবাসা যত গভীর, দায়িত্ব ততই বেশি।
এখন আর আমার সাথে কথা না বললে
তোমার নিঃশ্বাস বন্ধ হয় না,
বুকের মধ্যে কোন অস্থিরতা ও হয় না।
আদৌ কি হতো?
প্রশ্নবিদ্ধ আমার আমিত্ব???
ভালোবাসার তবে দায়িত্ব কি?
কতটা?
সমাজের নিয়ম কে লঙ্ঘিত করে যে নারী
শুধুই ভালোবাসলো – সে কি শুধুই দায়?
প্রাপ্তি কে উপেক্ষা করে, নিজের সবটা দিয়ে ভালোবাসলো যে, তার দায়িত্ব তবে কার?
ভালোবাসা তে দায়বদ্ধতা থাকে না প্রিয়,
অফুরন্ত – মুক্ত দায়িত্ববোধেই
ভালোবাসার গভীরতা প্রবল হয়
আমার ভালোবাসা মুক্ত – অবারিত,
অন্যকে সন্তুষ্ট করতে ভালোবাসার উপেক্ষা –
এ যে অস্তিত্বের অসম্মান,
ভালোবাসার চেয়ে বড় দায়িত্ব আর কি বা আছে?
তাহলে আমার অস্তিত্ব কোথায়?
কতটা? আমি তো দায় হয়ে থাকতে আসিনি,
অস্তিত্বহীন আমি আর আমিত্ব
তোমার মাঝে কোথাও আমি নেই তো,
সবটাই অন্যের দখলে –
উদ্ভ্রান্তের মতো ভ্রান্তির গোলকধাঁধায়,
খুঁজছি আমার আমিত্বকে!!!
——/রিমি

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..