মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সাধারণ মানুষের আস্থার ঠিকানা রূপগঞ্জ ইউএন সাইফুল ইসলাম জয় রূপগঞ্জের তারাব পৌরসভায় তীব্র বিশুদ্ধ পানির সংকট : খাবার পানির জন্য হাহাকার বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

জবিতে ভর্তি শুরু ২১ নভেম্বর

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৬৫২০ বার পঠিত
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি ২১ নভেম্বর শুরু হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে জবির ‘এ’, ‘বি’ ও ‘ই’ ইউনিটে ১ম, ২য়, ৩য় ও চতুর্থ মেধাক্রম অনুযায়ী স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির জন্য ‘শিওর ক্যাশ’ এর মাধ্যমে আগামী ২৬ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ বিভাগে টাকা এবং প্রয়োজনীয় সনদপত্রাদি জমা দিতে হবে।

একইভাবে ‘সি’ ইউনিটের বিবিএতে ভর্তির জন্য আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে এবং ‘ডি’ ইউনিটে ভর্তির জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ বিভাগে টাকা ও সনদপত্রাদি জমা দিতে হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (jnu.ac.bd এবং admissionjnu.info) পাওয়া যাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..