বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

পদ্মা সেতু দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৬২৩১ বার পঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২৫ জুন) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার কান্দী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত যুবক ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ জানান, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসে থাকা এক যুবক নিহত হয়। এ ঘটনায় মাইক্রোবাসের আরও ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে মাইক্রোবাসের যাত্রীরা পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..