বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ

মির্জাগঞ্জে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩২৭ বার পঠিত

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ (৫২) আজ (১১ সেপ্টেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে মৃত সুলতান আহমেদ ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদে ৩ বার বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে চেয়ানম্যন নির্বাচিত হয়েছেন।

তার মৃত্যুর বিষয়ে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেন জানান রোববার বেলা ১২ টার দিকে নিজ বাসভবনে সেবা গ্রহীতাদের সাথে আলোচনাকালীন সময়ে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন এবং অচেতন হয়ে মেঝেতে পড়ে  যান, এসময় উপস্থিত লোকজন তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানভীর হাসান তাকে মৃত ঘোষণা করেন।

ডাঃ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

প্রয়াত সুলতান আহমেদ স্ত্রী ও ৭মাস বয়সী ১পূত্র সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..