বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা চারদিন ‘গ্যাস থাকবে না’ বার্তাটি গুজব সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সব সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা প্রকল্পের তথ্য দিতে উপজেলা প্রকৌশলীর গড়িমসি, অতিরিক্ত মূল্য দাবি নান্দাইলে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ফয়সাল আহমেদ সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির গ্রিল ও চাপ খেয়ে ৫জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

বরগুনায় এক ঘন্টার মহিলা অধিদপ্তরের প্রতীকী উপ পরিচালক হলেন নাবিলা

খাইরুল ইসলাম মুন্না (বেতাগী):
  • আপলোডের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৬২৮৬ বার পঠিত

বরগুনায় এক ঘন্টার জন্য উপ পরিচালক মহিলা অধিদপ্তরের দায়িত্ব পালন করেন এনসিটিএফে’র সদস্য তাহরিমা ইসলাম নাবিলা।

সোমবার সকাল ১০.০০ টায় বরগুনার মহিলা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নি তার কার্যালয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফ বরগুনার সদস্য তাহরিমা ইসলাম নাবিলার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর শেষে নতুন প্রতীকী দায়িত্বপ্রাপ্ত উপপরিচালককে ফুল দিয়ে বরন করে নেন এবং তার দপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।

এনসিটিএফ বরগুনা জেলা কমিটির সভাপতি রাইমু জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা মহিলা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নি, মহিলা অধিদপ্তরের বিভিন্ন বিষয়ের নারী প্রশিক্ষকবৃন্দ, জেলা এনসিটিএফ এর সদস্যবৃন্দ ও ভলান্টিয়ার। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কন্যা শিশুদের ক্ষমতায়িত করার লক্ষে এ আয়োজন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..