রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

দেশের বাজারে শিগগিরই কমছে না জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৯৬ বার পঠিত

প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ৭০ থেকে ৮০ ডলারে নেমেছে। আগামীকালের মধ্যে তা আবার ১২০ ডলারে উঠে যেতে সময় লাগবে না। সুতরাং আমাদের একটু বুঝে শুনে জ্বালানির দাম নির্ধারণ করতে হবে। তবে এখনি দাম কমছে না। যার যার নিজের আইন আছে, তারা সে আইন অনুযায়ী জ্বালানি তেলের দাম নির্ধারণ করবে। এখানে সরকারের মনোভাবের কোনো প্রশ্ন আসে না।

রোববার (১১ ডিসেম্বর) মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অস্ট্রেলিয়ান সোসাইটি অব এনার্জি অ্যান্ড পাওয়ার (এএসইপি)-এর সহযোগিতায় অনুষ্ঠিত ‘ফোর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনার্জি অ্যান্ড পাওয়ার (আইসিইপি)’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কোম্পানিগুলোর আবেদনের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, গত একযুগে দেশের বিদ্যুৎ-জ্বালানি খাতের উন্নয়ন মেনে নিতে পারছে না বিএনপি। ফলে দুর্নীতির অভিযোগ তুলে কমিশন গঠন করেছে তারা। কারও কাছে যদি দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে দুর্নীতি দমন কমিশনের কাছে সে কাগজপত্র জমা দিতে পারে। বর্তমানে শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। বিএনপি এ অর্জনটি মেনে নিতে পারছে না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..