সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও শ্রেণিকক্ষে ধান রাখার অভিযোগ এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন জর্ডানকে গুঁড়িয়ে আর্জেন্টিনার তিনে তিন উদ্ভাবনী প্রকল্পে জাতীয় স্বীকৃতি: পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য মাসে মাত্র ৫০ টাকা দিন মজুরি, জীবনযাপন সান্তাহারের হরিজন পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে বৈশাখী টিভির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাট্য উদযাপন

মনজুর মোর্শেদ তুহিন
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৮৪ বার পঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে বৈশাখী টেলিভিশনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের একটি বিশ্বস্ত নাম বৈশাখী টেলিভিশন। (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছে। অতিথিবৃন্দ বৈশাখী টেলিভিশনকে শুভেচ্ছা জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..