বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী, জানাল যুক্তরাষ্ট্র

দৈনিক সংবাদ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট:
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮২০ বার পঠিত
ঢাকাস্থ মার্কিন দূতাবাস-------------------------------------ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসময় বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের পথে। ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..