বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা

হাতিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৭৯৮ বার পঠিত
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়রাচরের চতলারঘাট এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, তাদের একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম ও অন্যজন তার সহযোগী মো. শফিক।

সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ‘বন্দুকযুদ্ধ’ হয়। র‍্যাব জানান, ঘটনাস্থল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি, ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী র‍্যাব–১১–এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরীর জানান, কয়েক দিন ধরে মেঘনার বিভিন্ন এলাকায় জলদস্যু সাইফুল বাহিনী কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে গতকাল (২০ নভেম্বর) রাতে র‍্যাব অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের (র‍্যাবকে) লক্ষ্য করে গুলি ছোড়ে সাইফুল বাহিনী। র‍্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে র‍্যাব দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়।

র‍্যাব জানান, সাইফুলকে তারা শনাক্ত করেছে। স্থানীয় কয়েকজন শফিককে শনাক্ত করেছেন। সাইফুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের নয়টি মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..