বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক ফিরোজ হোসেন ও তাঁর বাবা ফরহাদ আলীকে মারধর করে মাথায় রক্তাক্ত জখম করার মামলায় আব্দুর রহমান (৬৫) নামের এক প্রতিবেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুর রহমান উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ার লীল চাঁনের ছেলে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার রাত ১০ টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে,  শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ায় বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার কাজ করছিল মানবজমিনের উপজেলা প্রতিনিধি ফিরোজ হোসেনের বাবা ফরহাদ আলী। এ সময় প্রতিবেশি আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তার বাবা গালিগালাজ করতে নিষেধ করলে তিন নারী তার বাবার ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাবার মাথায় রক্তাক্ত জখম হয়। বাবার চিৎকার শুনে ছেলে ফিরোজ হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এরপর শনিবার সকালে আহত ফিরোজ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দোন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক ফিরোজের দায়ের করা মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..