বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

নারায়ণগঞ্জবাসীর চুলা মিছিল হলো লাল কার্ড : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৫৯৫৯ বার পঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নারায়ণগঞ্জবাসীর চুলা মিছিল হলো লাল কার্ড, এরপরও যদি দুর্নীতিবাজ তিতাস কর্তা আর জনপ্রতিনিধিরা  গ্যাস সংকট সমাধানে কোন উদ্যেগ না নেয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। গ্যাস সংকট সমাধানের দাবিতে নতুনধারা নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত চুলা মিছিল ও সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। ১২ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি ছিলেন নতুনধারার চেয়ারম্যানের অর্থনৈতিক উপদেষ্টা আলতাফ হোসেন রায়হান।

প্রধান বক্তা ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। সংহতি প্রকাশ করেন দৈনিক ইয়াদ-এর সম্পাদক তোফাজ্জল হোসেন এবং সোনিয়া দেওয়ান প্রীতি। নারায়ণগঞ্জ মহানগর নতুনধারার সমন্বয়ক ডা. নূরজাহান নীরার সভাপতিত্বে ও মনির জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নতুনধারা নারায়ণগঞ্জ মহানগর সদস্য আল আমিন বৈরাগী, মামুন রায়হান, ইকবাল হোসেন রোমেছ, জহিরুল ইসলাম প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, নারায়ণগঞ্জবাসীর গ্যাস সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে কোটি কোটি টাকা খরচ করে নারায়ণগঞ্জে তিতাস গ্যাস অফিস পরিচালনা বন্ধ করার দাবিতে কর্মসূচি দেয়া হবে। এছাড়াও জ¦ালানি প্রতিমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান এবং নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও কর্মসূচিরও হুশিয়ারি দেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..