বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

তিতাসের সুপারিশে জনগণ বিক্ষুদ্ধ : নতুনধারা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫৯৫৫ বার পঠিত
বিজয়ের মাসের প্রথম দিনে নতুনধারার সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৭ মে প্রেরিত এক বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, যুগ্ম মহাসচিব মনির জামান উল্লেখ করেন, তিতাসের গণবিরোধী সুপারিশে সরকার খুশি হলেও জনগণ বিক্ষুদ্ধ।

ছাত্র-যুব-জনতা তিতাসের চেয়ারম্যানসহ এই প্রস্তাব প্রদানকারীদের প্রত্যাহারের দাবি জানাচ্ছে। একই সাথে তিতাস ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কে তেলবাজ গণবিরোধী-দুর্নীতিবাজ আমলাদের কালো হাত থেকে মুক্ত করারও আহবান জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য অতিতের সকল চেয়ারম্যান-এমডির চেয়ে বর্তমানরা আরো বেশি সাধারণ জনতাবিরোধী। তিনি কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রী-জ¦ালানি প্রতিমন্ত্রীর নেক নজর পাওয়ার  আশায় গণবিরোধী এই সুপারিশ করেছেন। গ্যাসের দাম ১ টাকাও বাড়ানো যাবে না। যদি দেশের মানুষের স্বার্থবিরোধী এই সিদ্ধান্তের পক্ষে কোন মন্ত্রী-এমপি-সচিব বা আমলা কথা বলে, তাদের ছবিও নাম সকল দুর্নীতিবাজদের তালিকার সাথে, তেলবাজ আমলাদের সাথে, গণবিরোধী ব্যক্তিদের সাথে তালিকা করে জাতীয় প্রেসক্লাবের সামনে থুথু নিক্ষেপের জন্য স্থাপন করা হবে। অতএব, গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে জনকল্যাণে নিবেদিত থাকুন, গ্যাস-বিদ্যুৎ- তেলের দাম কমাতে নিজেদের বেতনসহ সকল সুযোগ-সুবিধা নেয়া কমিয়ে দিন, দেশের জন্য ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে স্মরণিয় বরণিয়র তালিকায় থাকুন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..