মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৫৯৪৬ বার পঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে- তাঁর সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর।’

সরকার প্রধান রাষ্ট্রপতিকে তাঁর সাম্প্রতিক (২৫ এপ্রিল থেকে ০৯ মে পর্যন্ত) ত্রিদেশীয় সফরের  সম্পর্কে অবহিত করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর এই সফরের ফলে জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরো সম্প্রসারিত হবে, রাষ্ট্রপ্রধান আশা করেন।

সাক্ষাৎকালে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর লেখা বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রধানমন্ত্রীকে উপহার দেন। বঙ্গভবনের মুখপাত্র আরও জানান, বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনে পৌঁছান ।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপ্রধানকে ফুলের তোড়া উপহার দেন।

বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট সচিবগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(বাসস)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..