মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু

হরিরামপুরে আমগাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৬০২৭ বার পঠিত

মানিকগঞ্জের হরিরামপুরে আলেফ বিশ্বাস (২৮) নামের ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াজচর গ্রামের একটি আমগাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আলেফ বিশ্বাস উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি আশ্রয়ণ প্রকল্পের মো. হান্নান বিশ্বাসের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, গত ১৮ মে এক প্রতিবেশীর সঙ্গে আলেফের ঝগড়া হয়। এ নিয়ে গতকাল সোমবার মায়ের সঙ্গে আলেফের মনোমালিন্য হয়। এর জেরে মায়ের সঙ্গে রাগ করে আলেফ নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর বাবা টের পেয়ে ঘরের বেড়া ভেঙে তাঁকে উদ্ধার করে শাসন করেন। তখন আলেফ স্ত্রীর ওড়না নিয়ে ঘর থেকে বেরিয়ে যান।

ওসি আরও বলেন, গতকাল সোমবার রাত থেকে আলেফ বিশ্বাসকে পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াজচর গ্রামের মৃত ইউনুস মিয়ার বাড়ির পাশের আমগাছে আলেফ বিশ্বাসকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..