বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৫৯৮১ বার পঠিত

পটুয়াখালীতে ১০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৮ মে,রোববার,রাত পৌনে এগারোটার সময় উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরার পচাঁকোড়ালিয়া ব্রীজের পূর্ব পাড় থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হলো মোঃ শামীম মোল্লা। বয়স ২৪ বছর।

সে বাদুরা গ্রামেরই মোঃ বাশার মোল্লার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা এর নির্দেশনায় ওই শাখারই এসআই (নিঃ) এম নজরুল ইসলাম, সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় অভিযান চালিয়ে শামীম মোল্লাকে গ্রেফতার করেন। এ সময় তাকে তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা মাত্র) টাকার মতন। আসামিকে থানায় প্রেরণ করা হয়েছে।

পটুয়াখালীর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আজমল হুদা বলেন, পটুয়াখালী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করা হচ্ছে, ভবিষ্যতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..