বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

পলাশবাড়ীতে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৬০০৯ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী আশরুজ্জামান সম্রাট (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পলাশবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২০ জুন) দুপুরে এক অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসআই রাজু ইসলামের নেতৃত্বে পুলিশ টীম পৌর এলাকার বাঁশকাটা ব্র্যাক মোড় পয়েন্টে ঢাকা-রংপুর মহাসড়কে পুলিশ অবস্থান নেয়। এসময় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী আলম এন্টারপ্রাইজের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৪২৪) তল্লাশিকালে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে পুলিশ। সম্রাট লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্যকাদমা গ্রামের আজাহার আলী রাজার ছেলে বলে জানা যায়।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৬, তাং-২০/০৬/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..