বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধসহ আহত দুই

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৬০০০ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ দুইজন রক্তাক্ত জখম হয়েছে। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

শনিবার ( ১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের উত্তর চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের মৃত ছাদের গাজীর ছেলে কাবেদ গাজী ( ৬৫) ও একই গ্রামের মৃত জেন্নাত আলী মুন্সির ছেলে নাসির উদ্দিন ( ৪২)।

আহত নাছির উদ্দিন অভিযোগ করে বলেন, সকালে আমাদের ক্রয়কৃত জমিতে সার দিতে যাই। এ সময় লক্ষিকান্ত, মনতোষ, জয়দেবসহ ৬/৭ জনের একটি দল, রড, ধারালো দাও ও লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় কাবেদ গাজী ও নাছির উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। ঘটনা দেখে আহতদের বাড়ীর লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দৌড়ে চলে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা ৭ বছর পূর্বে হামলাকারীদের জমার মধ্যে অন্য এক লোকের কাছ থেকে ১ একর ৮০ শতাংশ জমি ন্যায্যমূল্যে ক্রয় করি। সেই জমি হামলাকারীরা অল্প মূল্যে ক্রয় করতে চেয়ে ছিলো। আমরা আমাদের ক্রয়কৃত সেই জমিতে চাষাবাদ করে খাই কেন, সেইজন্য তারা আমাদের উপর এই হামলা চালায়। হামলাকারীরা একই ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা।

এব্যাপারে হামলাকারী মনতোষ মুঠোফোনে বলেন, তারাই আগে এসে আমাদের উপর হামলা চালায়। তাদের হামলায় আমাদের পরিবারের কয়েকজন আহত হয়েছে।

মির্জাগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় উভয়পক্ষের লোকজনই থানায় এসেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..