শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে বিজের উদ্যোগে ১২শ ফলদ চারা বিতরণ

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৯৫৪ বার পঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রাহকদের মাঝে ১২শ টি ফলদ গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।

রোববার (১৩ আগস্ট) সকালে পলাশবাড়ী জোন কার্যালয় থেকে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে বিজ পলাশবাড়ী শাখার মাইক্রোফাইনান্স প্রোগ্রামের সাব-জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা কাওছার মিশু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার পলাশবাড়ী শাখার কমপ্লাইন্স অফিসার আহসান হাবীব, পলাশবাড়ী ব্রাঞ্চ ম্যানেজার আসাদুল ইসলাম, প্রোগ্রাম সাপোর্ট অফিসার আঃ লতিফ, তপন কুমার সরকার, মাহামুদ হাসান ও শিক্ষা কর্মসূচীর আব্দুল হান্নান প্রমুখ।

পলাশবাড়ী ব্রাঞ্চ ম্যানেজার আসাদুল ইসলাম জানান, বিজ প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন, নির্বাহী পরিচালক ইকবাল আহমেদ ও উপ-নির্বাহী পরিচালক মজিবুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় কৃষি কর্মসূচীর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে এ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পলাশবাড়ী শাখার প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোশারেফ হোসেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..