শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে টেটা দিয়ে হত্যার অভিযোগে একজনকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত নারায়ণগঞ্জে এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেলাবাসীর ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বেতাগীতে ঝাউবন দিয়ে গড়ে উঠছে সবুজের সুরক্ষা প্রাচীর বাংলাদেশে ফিরতে চান ভারত ও পাকিস্তানে পাচার হওয়া আছিয়া আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন

লিবিয়ায় ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯২৭ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বাংলাদেশ সরকার ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’ এবং বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পূর্ব লিবিয়ার জনগণের জন্য মানবিক সহায়তা হিসাবে ত্রাণ সামগ্রী পাঠানোর পদক্ষেপ নিয়েছে। বিশ্বের কাছে লিবিয়ার প্রেসিডেন্টের মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লিবিয়ার বন্যা কবলিত মানুষের জন্য ওষুধ ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বহনকারী একটি সি-১৩০ বিমান যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে রওনা হবে এবং লিবিয়ার স্থানীয় সরকার মন্ত্রী সেদেশের তোব্রুক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পাঠানো ওই ত্রাণ সামগ্রী গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ঝড় ও বন্যায় লিবিয়ায় ৫ সহ¯্রাধিক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং আরও হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ  কে আব্দুল মোমেন লিবিয়ার এই প্রাণঘাতি প্রাকৃতিক দুর্যোগে সেদেশের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..