বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

পলাশবাড়ীতে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৬৫ বার পঠিত

গাইবান্ধা পুলিশ সুপারের দিক নিদের্শনায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর (শনিবার) ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও তদন্ত ওসি দিবাকর অধিকারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু তালেব সরকার তারা, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর প্যানেল মেয়র ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান, প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ, কাউন্সিলর শিরিন আক্তার, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা,সাংবাদিক মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্যরা।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান, সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহাসহ জেলা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা মাদক,সন্ত্রাস, জুয়াসহ সকল ধরনের অপরাধ রোধকল্পে সর্বসাধারণকে পারিবারিক ও সামাজিকভাবে এগিয়ে এসে থানা পুলিশ ও আইন শৃংখলা বাহিনীকে সহযোগীতা করার আহবান জানান। সেই সঙ্গে আগামী নির্বাচনকে সামনে রেখে কোন প্রকার নাশকতা ও সহিংসতা করার চেষ্টা করা হলে শক্ত হাতে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..