সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে বন বিভাগের উদাসীনতায় পটুয়াখালীতে গাছ চোরাচালান: বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ

ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি সেবা মনিটরিং করা হচ্ছে : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯২২ বার পঠিত

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে ভূমিসেবা প্রদানের কাজ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।
আজ রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা জানান।
ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় দেশের সকল বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইফুজ্জামান চৌধুরী আরো বলেন, দুঃখজনক হলেও সত্যি, এখনো প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে নাগরিক হয়রানির। এজন্য জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ড্যাশবোর্ডে কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভূমিমন্ত্রী বিভাগীয় কমিশনারগণকে নিয়মিত নিজ অধিক্ষেত্রের ভূমি অফিসের ড্যাশবোর্ড নিবিড়ভাবে মনিটর করার অনুরোধ জানিয়ে বলেন, দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বাস্তবায়ন করা সম্ভব হবেনা।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমিসেবা বিষয়ে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, সকল পর্যায়ের ভূমিসেবা গ্রহীতাদের কথা বিবেচনা করে আমাদেরকে তাঁদের নিকট সঠিক তথ্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে ভূমি সচিব বিভাগীয় কমিশনারদের জানান, এই পর্যন্ত দেশের ৪০টি জেলায় গিয়ে ভূমি কর্মকর্তাদের হাতে কলমে ডিজিটাল ভূমিসেবা প্রদান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাকি জেলাগুলোতেও এই ধরণের প্রশিক্ষণ পরিচালনা করা হবে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন অনুযায়ী এখন থেকে বিআইডব্লিউটিএ ছাড়াও পানি উন্নয়ন বোর্ড বা অন্য কোনো সরকারি সংস্থা হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা করতে পারবে। এবারের বিভাগীয় কমিশনারের সভায় দুর্নীতি প্রতিরোধ ও ডিজিটাল ভূমি সেবার প্রসারে পদক্ষেপ গ্রহণের বিষয় গুরুত্ব পায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..