বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জেলা শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক নলছিটির আইরিন চৌধুরী পুরুষ বিভাগে নাজমুল হাসান

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৯৬ বার পঠিত

জাতীয় প্রথমিক শিক্ষা পদক -২০২৩ এ প্রধান শিক্ষক ক্যাটাগড়িতে ঝালকাঠি জেলা শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ১০৩ নং পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন চৌধুরী। তিনি উপজেলার ১৭০ টি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে টপকে ইতমধ্যে উপজেলা শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষকের মর্যাদায় ভূষিত হন।

এরপর তিনি ঝালকাঠি জেলা পর্যায়ে প্রতিযোগীতায় (১৯ সেপ্টেম্বর) ঝালকাঠি সদর, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ৩ জন শ্রেষ্ঠ উপজেলা প্রধান শিক্ষককে পিছনে ফেলে ঝালকাঠি জেলার মধ্যে শ্রেষ্ঠ নারী প্রাথমিক প্রধান শিক্ষক নির্বাচিত হন।

এদিকে পুরুষ প্রধান শিক্ষক ক্যাটাকড়িতেও জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নলছিটি উপজেলার রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম নাজমুল হাসান।

এছাড়াও এবছর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটি ক্যাটাগরিতে উপজেলা শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন ১০৩ নং পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মো: আলমগীর হোসেন আলো।

এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভার:) মো: আখতার হোসেন বলেন জেলা পর্যায়ে সুষ্ঠু ও সুন্দর ভাবে যাচাই-বাছাই সম্পন্ন হওয়ায় আমার উপজেলার ২ শিক্ষক আইরিন চৌধুরী ও এসএম নাজমুল হাসান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী ও পুরুষ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আমি তাদের ২ জনকেই স্বাগত জানাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..