বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশে ইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯১৯ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ বিভাগের ৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ইতোপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে ওসি ও ইউএনওদের বদলীর বিষয়ে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সে নির্দেশনা মোতাবেক ৪৭ জন ইউওনকে বদলির অনুমোদন চাইলে কমিশন তা অনুমোদন করেছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩২০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ২৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা যেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..