রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তাড়াইলে দাখিল পরীক্ষায় নকলের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষসহ গ্রেফতার ৩

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৫৭ বার পঠিত

তাড়াইলে এস‌এসসি/ দাখিল ও সমমানের পরীক্ষা চলাকালীন সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় বাহির থেকে উত্তর লিখে পরীক্ষা হলে দেওয়ার সময় সহকারী কমিশনার ভূমি, তাড়াইল মহোদয়ের নিকট হাতে নাতে ধরা পড়ে।

জানা যায়, গতকাল ২২ (ফেব্রুয়ারি) দাখিল পরীক্ষা তাড়াইল থানাধীন সহিলাটি আঃ হালিম হুছাইনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় সবার লোক চক্ষুর আড়ালে বাহির থেকে উত্তর লিখে পরীক্ষা হলে দেওয়ার সময় সহকারী কমিশনার ভূমি, তাড়াইল মহোদয়ের নিকট হাতে নাতে ধরে ফেলে। পরে তাদের গ্রেফতার করে থানা হেফাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ১। মোঃ আঃ হান্নান, অধ্যক্ষ, ধলা বহুমুখী আলিম মাদ্রাসা, সাং- বড়াপাড়া, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা, ২। জুয়েল মিয়া, পিতা- আজিজুল, সাং- উত্তর ধলা, ৩। মহসিন, পিতা- ছাইদুর রহমান, সাং- সেকান্দরনগর, থানা- তাড়াইল, জেলা- কিশোরগঞ্জ।

পরে কেন্দ্র সচিব, দাখিল পরিক্ষা কেন্দ্র তাড়াইল, জনাব মোঃ আঃ সাত্তার, বাদী হয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৯৮০ সনের পাবলিক পরীক্ষা ৪২নং আইন ৯ ধারা মোতাবেক শাস্তি পাওয়ার জন্য একটি মামলা দায়ের করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..