বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৮৮৪ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সালেহ উদ্দিন আহমেদ, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত  হোসেন এবং শারমিন এস মুরশিদের দপ্তর পুনর্বণ্টন করে হয়েছে।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ প্রজ্ঞাপন জারি করেন।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টা নিন্মরুপভাবে উপদেষ্টাগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
প্রধান উপদেষ্টার অধীনে থাকবে ছয়টি মন্ত্রণালয়/বিভাগ। সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এর আগে তাঁর দায়িত্বে ছিল মোট ১০টি মন্ত্রণালয় / বিভাগ। এখন ভূমি , বিজ্ঞান ও প্রযুক্তি , নৌপরিবহন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পুনর্বন্টন করা হয়েছে।

অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব  দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন।
বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে নতুন করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া উপদেষ্টা শারমীন এস মুরশিদকে নতুন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১৬ আগস্ট ২০২৪ তরিখের (০৪.০০.০০০.৪২১.৮৪.০০৪.২৪.২৬০) সংখ্যক প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..