মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

মুরাদনগরে প্রাথমিক শিক্ষায় কৃতিত্ব ও বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠদের নিবার্চিত

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯০৬ বার পঠিত

মো: রায়হান চৌধুরী, (কুমিল্লা) প্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রদান উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৮টি ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব ও বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠদের নিবার্চন করা হয়েছে।

সোমবার বিকেলে নির্বাচিতদের তালিকা উপজেলা শিক্ষা অফিস প্রকাশ করে। এর আগে বাছাই পর্ব শেষে শ্রেষ্ঠদের তালিকা অনুমোদন করেন উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা পদক কমিটির সভাপতি সিফাত উদ্দিন এবং প্রাথমিক শিক্ষা অফিসার ও শিক্ষা পদক কমিটির সদস্য সচিব মো: আব্দুর রাজ্জাক।

৮টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পরমতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাবিবুর রহমান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে সাতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর হাছিনা নাজমীন, সহকারী শিক্ষক হিসেবে যাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কামরুল হাসান, সহকারী শিক্ষিকা হিসেবে নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিয়াংকা রানী দেবী, কাব শিক্ষক হিসেবে ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, সেরা বিদ্যালয় হিসেবে কামাল্লা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও সহকারী শিক্ষা অফিসার পদে সেরা নির্বাচিত হন মদন গোপাল চক্রবর্তী, কর্মচারী ক্যাটাগরীতে উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী আবু ফাহাদ রইস-উল হক।

মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচিত সকলেই প্রাথমিক শিক্ষায় দক্ষ লোক হিসেবে পরিচিতি রয়েছে। প্রাথমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তাদের উপস্থিতি প্রসংশনীয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..