রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, তদন্তের দাবি সংসদে পটুয়াখালীর কথা বলার অঙ্গীকার, মনোনয়ন তুললেন ফেরদৌসী বেগম মিলি নবাগত জেলা পরিষদ প্রশাসকের শিবগঞ্জ আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বোরগাঁও গ্রামে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের জন্ম ভূমি তাড়াইলে মাদরাসাতুল হিকমাহ ইছাপশরের উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত তাড়াইল থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক মোরেলগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন, জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি হাফেজ মাওলানা সাইদুল হক: একজন আলেম থেকে জননেতা হয়ে ওঠার গল্প

খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যা হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৬১ বার পঠিত

পদ্মা সেতু উদ্বোধনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মাসেতু থেকে ‘টুঁস করে’ ফেলে দেওয়ার হুমকি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসকে ‘চুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা’র বক্তব্যের জেরে হত্যার হুমকির অভিযোগ এনে চট্টগ্রামে মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম জানিয়েছেন, আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একজন অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ত্রিশ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
মামলার বাদী সৌরভ প্রিয় পাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের মাধ্যমে মূলত শেখ হাসিনা তাঁকে (খালেদা জিয়া) প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন এবং হত্যার জন্য নিজ দলের সন্ত্রাসীদের প্ররোচনা যুগিয়েছেন। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বেগম জিয়াকে হত্যার হুমকি ও প্ররোচনার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।
প্রসঙ্গত, পদ্মা সেতু উদ্বোধনের আগে ২০২২ সালের ১৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেতু থেকে ‘টুঁস করে’ ফেলে দেওয়ার কথা বলেছিলেন। একই বক্তব্যে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবানোর কথা বলেছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..