বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী আজ শহীদ নূর হোসেন দিবস ৪৫ জেলায় অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩, একজনের কারাদণ্ড মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন করলেন প্রশাসক পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী, নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ ১২ বছর পর আমতলীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

১০ জয়িতাকে সম্মাননা প্রদান টাঙ্গাইলে

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৬৩০৭ বার পঠিত

নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১০ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মেহেরুন্নেছা মনি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। পরে বিভিন্ন ক্যাটারিতে জেলা থেকে পাঁচজন ও উপজেলা জেলা থেকে পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..