শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

কুড়িগ্রামে মিশুক চালক নিহত সড়ক দুর্ঘটনায়

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৬২৮৪ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক মিশুক চালকের মৃত্যু হয়েছে। মিশুক থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেছেন মিশুকের যাত্রী এক মা ও তার ছেলে।

নিহত মিশুক চালকের নাম সাইফুর রহমান। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার কবল থেকে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা হলেন মনিকা আক্তার ও তার সাত বছর বয়সী ছেলে মিরাজ।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামগামী সড়কের দেওয়ানের খামার ব্র্যাক অফিসের সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা মনিকা আক্তার বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তার স্কুল পড়ুয়া ছেলে মিরাজকে সাথে নিয়ে মিশুকে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন।

তারা ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামগামী সড়কের দেওয়ানের খামার ব্র্যাক অফিসের কাছাকাছি পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা নদী পরিবহন নামের একটি বাস সরাসরির তাদের বহনকারী মিশুকটিকে ধাক্কা দেয়। এতে মিশুক চালক সাইফুর রহমান ঘটনাস্থলে মারা যান।

মিশুক যাত্রী মনিকা আক্তার ও তার ছেলে মিরাজ মিশুক থেকে ছিটকে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যান। মনিকা আক্তারের ভাসুরের স্ত্রী শাহনাজ বেগম জানান, সড়ক দুর্ঘটনায় মনিকা আক্তার ও তার ছেলে মিরাজ সামান্য চোট পেয়েছেন।

ভূরুঙ্গামারী থানার (ওসি) আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে মিশুক চালকের মৃত্যু হয়েছে। মিশুকের যাত্রীরা অক্ষত রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..