বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

বেতাগীতে বিএনপি’র আনন্দ মিছিলে হামলার অভিযোগে মামলা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৬০২৬ বার পঠিত

বেতাগী ( বরগুনা) প্রতিনিধি :

বরগুনার বেতাগীতে ৫ই আগস্ট বিকেলে বিএনপির আনন্দ মিছিলে হামলা ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগ এনে আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে বেতাগী থানায় মামলাটি করেন বিএনপির কর্মী মো. সুজন হাওলাদার। মামলায় বেতাগী উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০-২০০ জনকে।

মামলায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খ. ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল, বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান হাওলাদার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাসুদ খান, শ্রম বিষক সম্পাদক মো. নাসির ফকির, রিকশা শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য সাইফুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. রাব্বি হাওলাদারসহ ২১ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করায় বিএনপির নেতা কর্মীরা বেতাগী পৌর শহরে আনন্দ মিছিল করে। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপরে হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ করে। এতে ইমরান ও রেজাউল করিম নামে দুজন কর্মী আহত হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..