বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ শিক্ষাবিদ ইয়াসের খান চৌধুরীকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী করায় নান্দাইলে আনন্দ মিছিল চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু জাতির উদ্দেশে ভাষণ: সব সিন্ডিকেট ভেঙে দেয়ার বার্তা প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রী পরিষদের শ্রদ্ধা আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মিরা খানকে দেখতে চায় এলাকাবাসী জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ নান্দাইলে ভাগ্যকাশে উজ্জ্বল নক্ষত্র ইয়াসের খান চৌধুরী

গাইবান্ধায় জাসাসের উদ্যোগে আনন্দ র‌্যালী

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৫৬ বার পঠিত

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে জাতীয়তাবাদি সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ২১ ডিসেম্বর শনিবার বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের শুরুতেই একটি আনন্দ র‌্যালি পৌর শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা জাসাসের আহবায়ক বজলুল করিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।

জাসাসের জেলা সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহবায়ক ফেরদৌস ফকির, যুগ্ম আহবায়ক অ্যাড. ফরহাদ হোসেন নিয়ন, সদস্য নাহিদ উল্যাহ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জাসাস নেতা শাহিনুর আবেদীন প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..