বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

পিজেএফের নতুন কমিটি গঠন সভাপতি রানা, সাধারণ সম্পাদক রাসেল

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬১৬৮ বার পঠিত

আজ (১১ডিসেম্বর ২০২১) রাজধানীর তোপখানাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজিএফ)’, ঢাকা এর দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংগঠনের সভাপতি আসম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এজিএমে ফোরামের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল এর বার্ষিক রিপোর্ট ও অর্থ সম্পাদক হানজালা শিহাব এর বার্ষিক রিপোর্ট সর্বসম্মতিক্রমে পাশ হয়।

পরবর্তীতে আগামী ২০২০-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার সহিদুল ইসলাম রানাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন রাসেলকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)’ এর ১৫-সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি গাজী আব্দুল হাদী (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান (ভোরের পাতা), অর্থ সম্পাদক হানজালা শিহাব (নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার (দর্পণ প্রতিদিন), দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (এটিএন নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রেজাউল করিম (মুক্ত খবর), তথ্যপ্রযুক্তি কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ কামাল হোসেন (মুক্ত তথ্য), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের বাপ্পা (দিনের আলো)। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন মো. মজিবুর রহমান (দৈনিক কালবেলা), মিজানুর রহমান (আজকালের কণ্ঠ), মোঃ শহীদ রানা (প্রতিদিনের বাংলাদেশ), মো. তাইমুন ইসলাম রায়হান (আরটিভি) ও মোহাম্মদ মিজানুর রহমান (সময় টিভি)।

সাপ্তাহিক আইন ও আদালতের সম্পাদক এডভোকেট মোঃ রুহুল আমিন খানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। অন্য সদস্যরা হলেন ডঃ এস এম এ জাফর বাদশা এবং সিনিয়র সাংবাদিক আকন আবদুল মান্নান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..