শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ

মুরাদনগরে এতিম শিশুদের নিয়ে নবীপুর বন্ধু মহলের ইফতার মাহফিল

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৯৪০ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে নবীপুর বন্ধু মহলের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের তামিরুল উম্মাহ ইসলামীয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভা শুরু হয়। বন্ধু মহলের সদস্য কোম্পানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল সরকার বাবু বলেন, রমজানের একটি বিশেষ আমল হলো রোজাদারদের ইফতার করানো। ধনী-দরিদ্র নির্বিশেষে যে কোনো রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। এতিমের সাহায্যকারী ব্যক্তির মর্যাদা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এতিম ও গরিবের সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৯ বছর বন্ধু মহল এলাকার নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছে। সব সময়ই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বন্ধু মহল। আল্লাহ তাআলা আমাদের যেন মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন।

আলোচনা সভা শেষে ইফতারের আগে দেশ ও মানবজাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..