রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল ডিভোর্সের পর দীর্ঘ অনুপস্থিতি, সাবেক স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে সক্রিয়—মিরা খানকে ঘিরে বিতর্ক

পটুয়াখালীতে জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৮৬৪ বার পঠিত
জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের উদ্যোগে  পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন  সুরাইয়া ভবনে ঈদের চতুর্থ দিন ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন (মঙ্গলবার) দুপুরে পিজি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল আজম রঞ্জু এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেন, ভারতের চারপাশে প্রতিবেশী ছয়টি দেশ রয়েছে। একসময় প্রত্যেকের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তবে নরেন্দ্র মোদী সরকার গঠনের পর প্রত্যেকের সঙ্গেই তাদের খারাপ সম্পর্ক। বিএনপি’র পক্ষ থেকে দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিন্তু বর্তমান সরকার আগামী এপ্রিলের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে। যথাসময়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সরকার গঠন করবে।
জেলা যুবদল নেতা  এ্যড. মোঃ সুজন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা আইনজীবী ফোরামের সভাপতি সৈয়দ মহসিন, এ্যড. মোজাম্মেল হোসেন তপন, সাবেক ছাত্রনেতা মোঃ হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি, সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমী, জেলা মহিলা দল নেত্রী জেসমিন জাফর প্রমূখ। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয়তাবাদী বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..