মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

উত্তরায় বিমান বিধ্বস্ত: চিকিৎসাধীন অবস্থায় আরেক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৮৪৩ বার পঠিত
ছবি: মাহাতাব রহমান ভূঁইয়া

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর পোড়া অবস্থায় চিকিৎসাধীন ১২ বছর বয়সী শিক্ষার্থী মাহাতাব রহমান ভূঁইয়া মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহতের নাম: মাহাতাব রহমান ভূঁইয়া (১২), ৭ম শ্রেণির শিক্ষার্থী। আহত অবস্থা: শরীরের ৮৫% পোড়া। চিকিৎসা: জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪ দিন ধরে চিকিৎসাধীন। মোট মৃত্যু: সরকারি হিসাবে ৩২ জন (মাহাতাবসহ)

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “মাহাতাবের অবস্থা গতকাল রাত থেকে আশঙ্কাজনক ছিল। আজ দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।”

মাহাতাবের পরিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বাসিন্দা। তার বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া গত কয়েকদিন ধরে হাসপাতালেই অবস্থান করছিলেন।

গত ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান স্কুল ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে ৩০ জনের মৃত্যু হয়েছে, তবে আইএসপিআরের হিসাবে মৃতের সংখ্যা ৩২ জন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..