মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী

রংপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৯৭১ বার পঠিত

রংপুরের পীরগঞ্জে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় কাভার্ড ভ্যানের চালক বাইজিদ (২৩) ও তাঁর হেলপার মুশফিক (২২) নিহত হয়েছে।

৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক বাইজিদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ইসরাফিল শেখের ছেলে ও নিহত হেলপার মুশফিক ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা যায়, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি ছোট কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-৪১৪১) রংপুরগামী লেনে দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা একটি যানবাহনের পেছনে ধাক্কা দেয়। এতে চালক ও হেলপার গুরুতর আহত হন। সংবাদ পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থল উপস্থিত হয়ে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুক বলেন, সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..