বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৮০২ বার পঠিত
সংগৃহীত ছবি

২৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ নির্ধারণ করে জাতীয় সংসদের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনুমোদন মিললেই এ খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের তথ্য জানিয়েছে ইসি।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন, এমন সুযোগ রেখে ইসির পক্ষ থেকে পরিপত্র জারি করা হয়েছে। কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত বিভিন্ন কার্যক্রম গ্রহণের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিসহ অংশীজনদের সঙ্গে সংলাপ, তফসিল ঘোষণার আগে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ, রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা প্রণয়ন, বিভিন্ন প্রকার ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার, পরিচয়পত্র মুদ্রণ স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাদি ব্যবহার উপযোগীকরণে কমিটি গঠন করেছে ইসি।

এছাড়া, নির্বাচনী বাজেট বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ভোটে আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম যথা সময়ে শেষ করতে পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। রাজনৈতিক দল প্রচারণা কীভাবে চালাবে তাও নির্ধারণ করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

এদিকে, এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও জটিলতা দূর হচ্ছে। ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে ইসি। তবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারে পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগের মধ্যদিয়ে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোট দেয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..