বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৬৯ বার পঠিত
রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব-------------------- ছবি: সংগৃহীত

শঙ্খ ও উলুধ্বনির রবে, ঢাকঢোলের তালে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শরতের শুভ্রতা আর কাশফুলের দোলায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপী এ মহোৎসব। মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর আচার-অনুষ্ঠান শেষে আগামী ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।

রংপুরে ৯১২টি মণ্ডপে পূজা
রংপুর জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ৮ উপজেলা ও মহানগর মিলিয়ে এবারে মোট ৯১২টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে মহানগরীর ৩৩টি ওয়ার্ডে রয়েছে ১৫৪টি পূজামণ্ডপ। উপজেলাগুলোর মধ্যে কোতোয়ালি থানায় ৯১টি, গঙ্গাচড়ায় ৯৬টি, তারাগঞ্জে ৬১টি, বদরগঞ্জে ১০৬টি, মিঠাপুকুরে ১৩৯টি, পীরগঞ্জে ৮৯টি, পীরগাছায় ৮৭টি এবং কাউনিয়ায় ৭২টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া বদরগঞ্জ পৌরসভায় ১০টি এবং পীরগঞ্জ পৌরসভায় ৭টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

নিরাপত্তায় কঠোর নজরদারি
শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও মণ্ডপ কমিটি। ঝুঁকিপূর্ণ মন্দির ও মণ্ডপগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মোবাইল টিমের টহল এবং মনিটরিং সেল চালু রাখা হয়েছে।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।”

রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু সাইম জানান, পূজা শুরুর আগ থেকেই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে স্থানীয় পুলিশ সদস্য ছাড়াও র‌্যাব, গোয়েন্দা সংস্থা, নারী পুলিশ এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।

এসপি আবু সাইম আরও বলেন, “মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। আশা করছি, ধর্মীয় সম্প্রীতির আবহে উৎসবমুখর পরিবেশেই এবারের দুর্গোৎসব উদযাপিত হবে।”

ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
রংপুরে প্রতি বছরের মতো এবারও দুর্গোৎসব ঘিরে হিন্দু-মুসলিমসহ সব ধর্মাবলম্বীর মধ্যে তৈরি হয়েছে সম্প্রীতির আবহ। উৎসব ঘিরে মণ্ডপগুলোতে জমেছে আলোকসজ্জা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব রংপুরকে রঙিন করে তুলেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..