মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

শাহজালালে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, ফ্লাইট শুরু

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮৩৯ বার পঠিত
শাহজালালে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, ফ্লাইট শুরু .......................ছবি: সংগৃহীত

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট রাত ৯টা ৬ মিনিটে অবতরণ করার মাধ্যমে ফ্লাইট চলাচল শুরু হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাতে ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খায়রুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি জানান, রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল পুনরায় চালু করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বলেন, ৯টা ৬মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..