সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

সরকারি বাঙলা কলেজের সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৮৮৭ বার পঠিত
সরকারি বাঙলা কলেজের সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলা

২২শে অক্টোবর,বুধবার, রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির। আজ দুপুরে ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে সংঘর্ষের সময় এ হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক সমিতি সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় ক্যাম্পাসের পরিস্থিতি ভিডিও ধারণ করছিলেন সাব্বির। এ সময় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া ভিডিও ধারণ করতে দেখে ক্ষিপ্ত হন। তারপরে তিনি কয়েকজন কর্মীকে নিয়ে সাব্বিরকে মারধর করেন। এতে তার মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে।

সহপাঠীরা দ্রুত আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে রাজধানীর ডেল্টা হাসপাতালে ভর্তি করেন।এবং চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় আঘাত থাকলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

ঘটনার পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সমাজের সদস্যরা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম বলেন, সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলা ন্যক্কারজনক। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

বাঙলা কলেজ ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ায় শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ক্যাম্পাসে নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..