মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

গুলশানের বাসভবনে খালেদা জিয়ার মরদেহ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৪৪ বার পঠিত
গুলশানের বাসভবনে খালেদা জিয়ার মরদেহ------------------------------------ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ১৬ মিনিটে খালেদা জিয়ার মরদেহ গুলশান-২ এর নর্থ অ্যাভিনিউয়ে অবস্থিত ১৯৬ নম্বর বাসভবনে প্রবেশ করে।

প্রাথমিকভাবে কথা ছিল তার মরদেহ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়া হবে। কিন্তু পরে তার মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়।

এ সময় বাসভবনটির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নর্থ অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয় এবং যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়।

বাসভবনের সামনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ভিড় করেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকে।

এর আগে সকাল ৮টা ৫৩ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ বের করা হয়।

জানা গেছে, গুলশানের বাবভবন থেকে তার মরদেহ নেওয়া হবে মানিকমিয়া অ্যাভিনিউয়ে। দুপুরে জানাজা শেষে বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..