শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৮০১ বার পঠিত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণসহ অন্যান্য কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। ওই রাতে নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়, যা বিশ্ব ইতিহাসে গণহত্যার অন্যতম জঘন্য উদাহরণ হিসেবে চিহ্নিত।

এদিকে একই দিনে জেলা তথ্য অফিসের আয়োজনে পৃথকভাবে গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..