বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মিজানুর রহমানের সাথে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের মতবিনিময় সভা

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫৮২২ বার পঠিত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের সাথে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় কৃষি খাতের সার্বিক উন্নয়ন, সারের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এসময় তিনি বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন অব্যাহত রাখতে নির্ধারিত মূল্যে সারের সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনোভাবেই যেন কৃষকরা হয়রানির শিকার না হন এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলাররা মাঠপর্যায়ে সারের চাহিদা, সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এসময় সার বিতরণ কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় কৃষকদের মাঝে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং সার ডিলারদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের কল্যাণে সরকারের চলমান কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি, বিসিআইসি ও বিএডিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় সার ডিলাররা উপস্থিত ছিলেন। সভা শেষে কৃষি খাতকে আরও গতিশীল ও কৃষকবান্ধব করতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..