সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

কালের কণ্ঠের সেরা রিপোর্টার নির্বাচিত হওয়ায় রবিউল আলম ফরাজীর সম্মানে সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৮৭৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় দৈনিক কালের কণ্ঠের সেরা রিপোর্টার নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা মোঃ রবিউল আলম ফরাজীর সম্মানে সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ ফল উৎসবে সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথিরা রবিউল আলম ফরাজীর সাংবাদিকতায় বিশেষ অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় সভাপতি হিসাবে বক্তব্য রাখেন ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মো. এনামুল হক।

বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, ইত্তেফাক পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বাবু রমেশ কুমার পার্থ, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রমিজ উদ্দিন, নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুল আমিন, জীবন, শফিউল আলমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, রবিউল আলম ফরাজী দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। কালের কণ্ঠের সেরা রিপোর্টার নির্বাচিত হওয়ায় নান্দাইলবাসী গর্বিত। অনুষ্ঠানের শেষে অতিথিদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..